সিঙ্গার থেকে টিভি কিনে ফ্রি ভয়েস কন্ট্রোল ফোরকে টিভি পেলেন ক্রেতারা

 ‘সিঙ্গার সুপার সিক্সার’ ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে বিনামূল্যে সিঙ্গার ভয়েস কন্ট্রোল ফোরকে টিভি পাচ্ছেন সিঙ্গার থেকে টিভি কেনা ক্রেতারা। গেল সপ্তাহ পর্যন্ত ঢাকার খিলক্ষেতের বাসিন্দা লিপি আক্তার, গাজীপুর কোনাবাড়ির বাসিন্দা মো. জুরান আলী, নোয়াখালী চৌমুহনীর আব্দুর রহিম, ঢাকার গুলশানের মেজবাহ উদ্দিন মোহনসহ অনেকেই সিঙ্গার থেকে টিভি কিনে সুপার সিক্সার ক্যামেপইনের আওতায় সিঙ্গার ভয়েস কন্ট্রোল ফোরকে টিভি পেয়েছেন। সিঙ্গার তাদের সুপার সিক্সার ক্যাম্পেইনের আওতায় প্রতি সপ্তাহে দুইটি করে ভয়েস কন্ট্রোল ফোরকে টিভি ফ্রি দিচ্ছে। 

এছাড়াও সিঙ্গার দিচ্ছে ৩২ ইঞ্চি এলইডি টিভি মাত্র ১৭,৯৯০ টাকায়। শুধু তাই নয়, এককালীন মাত্র ৪,৫০০ টাকা দিয়ে কিস্তি সুবিধায় টিভিটি ঘরে নিয়ে যেতে পারবেন ক্রেতারা। এছাড়াও, পুরোনো টিভি বদলে নতুন টিভি ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫,০০০ টাকা ডিস্কাউন্ট সুবিধা দিচ্ছে সিঙ্গার। -প্রেস বিজ্ঞপ্তি