ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল  

ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ শুক্রবার) রাজধানীর বাংলামোটরের একটি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকায় কর্মরত টেলিভিশন চ্যানেল, পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও এফএম রেডিওর সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পরিচিতি পর্ব ও পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর সিনিয়র সাংবাদিকরা জেলার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান রাখেন। তারা সাংবাদিকদের বিপদ-আপদে সব সময় পাশে থাকার আশ্বাস দেন। পরে নৈশভোজের মধ্যদিয়ে ইফতার মাহফিলের অনুষ্ঠান শেষ হয়।

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইফতার মাহফিলের আহ্বায়ক ছিলেন শাহনাজ পলি এবং সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদি হাসান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি কাজী আব্দুল হান্নান।

ইফতার মাহফিলে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আযম খান চঞ্চল, কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ, সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান, সাবেক সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. নবী নেওয়াজ, কবি, সাহিত্যিক ও সাংবাদিক টোকন ঠাকুর, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার কানাই লাল সরকার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম এবং বিবার্তা২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক বানী ইয়াসমিন হাসি প্রমুখ উপস্থিত ছিলেন।