ইরান থেকে আবার তেল ক্রয় করবে ভারত

ইরানের তেল আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে কয়েক সপ্তাহ আমদানি বন্ধ রাখার পর নিজস্ব মুদ্রায় ভারত আবারও দেশটি থেকে তেল ক্রয়ের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র ইরানের তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে গত নভেম্বরে। কিন্তু ভারত, তুরস্ক, জাপান, দক্ষিণ কোরিয়াসহ মোট আটটি দেশকে ছয় মাসের জন্য ছাড় দেয়। গত ২ মে নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে গেলে ভারত ইরান থেকে তেল আমাদানি বন্ধ করে দেয়। নয়াদিল্লি মার্কিন নিষেধাজ্ঞা অনুসরণে উত্সাহী নয় বরং ইরান থেকে তেল আমদানিতে আগ্রহী। তবে এর পরিমাণ হবে সীমিত। এ বিষয়ে আলোচনা করে নয়াদিল্লি ও তেহরান এমন পদক্ষেপ নিতে চায়। ইরানের উল্লেখযোগ্য বাণিজ্য অংশীদার ভারত। অন্যদিকে ভারতের জন্যও ইরান থেকে অপরিশোধিত তেল কেনা অনেকটা সস্তা; কারণ পরিবহন খরচ ও দাম দুটোই কম পড়ে।