বাংলালিংক ও প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান শাওমি গ্রাহকদেরকে এমআই স্টোরে শাওমির সব স্মার্টফোনের সঙ্গে টেলিকম সেবার বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং ও শাওমি বাংলাদেশ-এর কান্ট্রি জিএম জিয়াউদ্দিন চৌধুরী বসুন্ধরা সিটি শপিং মলের একটি এমআই স্টোরে বিশেষ এই সুবিধাগুলি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অব ডিভাইস অ্যান্ড মনোব্র্যান্ড শাহরিয়ার আহমেদ রেমন, শাওমি বাংলাদেশ-এর সেলস প্ল্যানিং ম্যানেজার সামিউর রহমান সামি ও প্রতিষ্ঠান দুটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা