বঙ্গোপসাগরে জাহাজডুবি, নিখোঁজ ১২

বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটার জাহাজ ডুবে ১২ জন নিখোঁজ রয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) সকালে নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাংনিরচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাংনিরচর নামক স্থানে এ জাহাজটি ডুবেছে। তবে ঠিক কখন এটি ডুবে গেছে তার সঠিক তথ্য নেই।  

তিনি বলেন, জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে। কোস্টগার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।