লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. পারভেজ হোসেন (২৪) নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক শিক্ষার্থী স্কুলে যাওয়ার পথে ভাটিয়ালপুরের শামছুল হকের বখাটে ছেলে পারভেজ হোসেন উত্ত্যক্ত করে। খবর পেয়ে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইমদাদুল হক ঘটনাস্থলে গিয়ে তাকে আটক থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা আটককৃত পারভেজ হোসেনকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা জানান, ইভটিজিংকারী যেই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না। খবর পেয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এছাড়া আটককৃত পারভেজ নিজেও স্বীকার করেছে সে স্কুল ছাত্রীকে বিভিন্ন সময়ে উত্যক্ত করতো। উক্ত ঘটনায় আটককৃত পারভেজকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।