চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

নাসিউর রহমান আদর রাজধানীর উত্তর বাসাবোর জামিয়া ছওতুল হেরা মাদ্রাসায় কিতাব বিভাগের ছাত্র। আদর এখন তীব্র জ্বর আর ব্যথায় কাতরাচ্ছে হাসপাতালে। চিকিত্সকরা জানিয়েছেন, ক্যান্সার আক্রান্ত হয়েছে সে। আদরের পিতা পেশায় গাড়িচালক। মা বাসাবাড়িতে কাজ করেন। ছেলের ক্যান্সারের চিকিত্সার খরচ বহন করা এই দম্পতির জন্য অসম্ভব। এজন্য সামর্থ্যবানদের কাছে সাহায্য চেয়েছেন। যোগাযোগের ঠিকানা: ব্যাংক একাউন্ট নাসিমা, নম্বর: ২৯৭৪১০১১০০৩৪৪, পূবালী ব্যাংক, গোড়ানবাজার শাখা, খিলগাঁও, ঢাকা। মোবাইল ০১৯৬৬৭৬২৪৩৯ এবং ০১৯৮৩৬০৬১১২ ।