তীর সরিষার তেল বিএসটিআই পরীক্ষায় মানসম্পন্ন প্রমাণিত

গত ১২ মে হাইকোর্টের নির্দেশ মোতাবেক সিটি অয়েল মিল (ইউনিট-১) তীর সরিষার তেল বাজার হতে প্রত্যাহার করে নেয় যদিও বিএসটিআই সার্ভিল্যান্স টিম কর্তৃক খোলাবাজার হতে সংগৃহীত ও পরীক্ষিত নমুনাটি সিটি অয়েল মিল-এর প্রতিনিধির উপস্থিতিতে সংগৃহীত হয়নি বা নমুনার কপিও সরবরাহ করা হয়নি। পরবর্তীতে বিএসটিআই কর্তৃপক্ষ কারখানা হতে সংগৃহীত নমুনা নির্ধারিত মানদণ্ডে কৃতকার্য হওয়ায় জারিকৃত লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার করে আদেশ জারি করেন এবং সেই প্রেক্ষিতে তীর সরিষার তেল উত্পাদন ও বাজারজাত করার কোনো বাধা নেই।-প্রেস বিজ্ঞপ্তি