মুক্তাগাছায় ইউপি সদস্যের লাশ উদ্ধার

ময়মনসিংহের মুক্তাগাছায় সুরুজ আলী ওরফে সূর্যি(৪৫) নামের এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত দেড় টার দিকে মুক্তাগাছার গাবতলি বাজার সংলগ্ন ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় হেলাল উদ্দিন (৩৫) নামের অপর একজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মুক্তাগাছা থানার ডিউটি অফিসার এসআই কমল মনি জানান, মৃত সুরুজ আলী উপজেলার ৭নং ঘোগা ইউনিয়নের চানপুরের বাসিন্দা মৃত গণি মন্ডলের ছেলে। তিনি ১ নং ওয়ার্ডের মেম্বার ছিলেন। এছাড়া গুরুতর জখম অবস্থায় উদ্ধারকৃত হেলাল উদ্দিন একই গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। তাকে উদ্ধারের পর প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করলে শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

তিনি আরও জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

সুরুজ আলীর সূর্যির চাচা মো.সাইন উদ্দিন ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ- টাঙ্গাইল উত্তরবঙ্গ সড়কের পাশে মুক্তাগাছার গাবতলি বাজার সংলগ্ন এলাকায় মোটর সাইকেল চালক হেলাল উদ্দিন কে মারাত্মক আহত অবস্থায় পড়েছিল । মোটর সাইকেলের পেছনে বসা ছিল সুরুজ আলী ওরফে সূর্যি। তিনি ঘটনাস্থলেই মারা যান ।

মুক্তাগাছা থানার ডিউটি অফিসার এসআই কমল মনি