চাঁদপুরের হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের কিল-ঘুষিতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগের খবর পাওয়া গেছে।
রবিবার (১৭ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার ৮ নম্বর হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন মিজি বাড়ির মৃত মমিনুল হকের বড় ছেলে নজরুল ইসলামের আঘাতে ছোট ভাই সেলিম মিয়া (৪৫) মৃত্যু হয়। নিহত সেলিম উপজেলা পরিষদ বায়তুল মামুর জামে মসজিদের মোয়াজ্জমের দায়িত্বে ছিলেন।
নিহত সেলিমের মেয়ে আয়শা বলেন, সকাল ১১ টার দিকে আমার বাবাকে নজরুল মিয়া কিল ঘুসি মারে। এর পর বাবা মাটিতে পড়ে গেলে তাকে উপজেলা হাসপাতালে আনলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য খোরশেদ বলেন, তিন দিন আগে তার বড় ভাই নজরুল আমার কাছে এসে বলেন, সেলিম বাড়িতে ঘর করেছে কিন্তু পথের জায়গা রাখে নাই। বিষয়টা সমাধান করার চেষ্টার পূর্বে তারা দুই ভাই মারামারি করে এ দুর্ঘটনা ঘটালো।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, বিষয়টি শুনে ওসি তদন্ত ইব্রাহীম খলিল ঘটনাস্থল তদন্তে গিয়েছেন। তদন্ত শেষে মূল ঘটনা জানা যাবে।