আড়াইহাজারে অবৈধ করাতকল মালিককে জরিমানা 

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ করাতকল মালিককে জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান রবিবার (১৭ এপ্রিল) বিকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্ডি বাজারে অবস্থিত শরিফের মালিকানাধীন একটি করাতকলকে লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করেন। 

সহকারী কমিশনার ভূমি আরাফাত মোহাম্মদ নোমান সোমবার জানান, শরিফ তিলচন্ডী বাজারে কোন কাগজপত্র ছাড়াই অবৈধ ভাবে নিয়ম কানুন না মেনে  করাত কল চালিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাছাড়া ও বেশ কয়েকটি করাতকল মালিককে সতর্ক করা হয়। 

সহকারী কমিশনার ভূমি আরাফাত মোহাম্মদ নোমান আরো জানান, এই অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, সকল ধরণের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।