মতলব উত্তরে ১৫শ কেজি জাটকা জব্দ

বাংলাদেশ কোস্টগার্ড বিশেষ অভিযানে ১৫ শ কেজি জাটকা জব্দ করেছে। রবিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার সময় এই জাটকা জব্দ করা হয়৷ কোস্ট গার্ড চাঁদপুরের পেটি অফিসার কন্টিনেজেন্ট কমান্ডার কাউসার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।   

তিনি বলেন, রবিবার রাত ৩টার দিকে মতলব উত্তর উপজেলার মোহনপুর সংলগ্ন মেঘনা নদীতে বরিশাল হতে ঢাকা গামী ২টি লঞ্চ থেকে ১৫শ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। 

পরে সকালে মতলব উত্তর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাসেদুজ্জামান এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় ৷