পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঘাটসংলগ্ন সড়কে কোনো যানজট ছিল না। পাটুরিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ঘাটে এখন ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন নেই। এ রুটে ২০টি ফেরি চলাচল করছে। বড় ফেরি রয়েছে ১১টি ও ছোট ফেরি ৯টি। বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে গতকাল সকাল ৯টার পর থেকে এই রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় সকাল সাড়ে ১০টার পর আবার লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়।