ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লে. জেনারেল মনোজ পাণ্ডে

ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। সোমবার (১৮ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে প্রথম ব্যক্তি যিনি ইঞ্জিনিয়ার পদ থেকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হবেন। তিনি এতদিন সহকারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের স্থলাভিষিক্ত হবেন মনোজ পাণ্ডে।

জানা গেছে, চলতি মাসেই অবসরে যাবেন ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল নারাভানে।