সিলেটে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাটে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় রবিবার বিকাল চারটার দিকে। নিহত সুদীপ বড়ুয়া (৩২) গোয়াইনঘাট থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। রবিবার বিকালে থানা কম্পাউন্ডের বাসা থেকে সুদীপের লাশ উদ্ধার করে পুলিশ। সুদীপ বড়ুয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার রবীন্দ্র লাল বড়ুয়ার ছেলে।

গোয়াইনঘাট থানার ডিউটি অফিসার সালাউদ্দিন জানান, রবিবার দুপুর ২টা পর্যন্ত থানায় ছিলেন সুদীপ বড়ুয়া। এরপর থানা এলাকায় নিজের বাসায় যান তিনি। এর কিছুক্ষণ পর তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল ঝুলন্ত লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য তার লাশ ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।