করোনাকালে সরকারি বিধি অমান্য করে নিজের সরকারি বাসভবনে গার্ডেন পার্টি আয়োজন করার অভিযোগ উঠেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। জরিমানা মুখে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার পার্লামেন্টে ক্ষমা চাইবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার আন্তর্জাতিক সময় দুপুর আড়াইটায় যুক্তরাজ্যের পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে জনসনের। সেই ভাষণে তিনি নিজের ত্রুটি স্বীকার করে ক্ষমা চাইবেন বলে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজকে জানিয়েছেন দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ নর্দার্ন আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী ব্র্যান্ডন লিউইস।
মঙ্গলবার ব্রিটিশ পুলিশ কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাস লকডাউনের বিধি ভঙ্গ করায় বরিস জনসনকে জরিমানা করা হয়েছে। ২০২০ সালের জুনে তার বাড়িতে জন্মদিনের পার্টি আয়োজন করা হয়েছিল। এমন সময় এই পার্টি আয়োজন করা হয় যখন সাধারণ মানুষের ঘরোয়া পরিবেশে মিলিত হওয়ার অধিকার ছিল না।
পার্টিতে অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল ইমেইলের মাধ্যমে। গত জানুয়ারিতে ইমেইলটি ফাঁস হয় এবং তা থেকে জানা যায় ২০২০ সালের ২০ মে আয়োজন করা হয়েছিল সেই গার্ডেন পার্টির।