রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে একজন মারা গেছেন। তার নাম নাহিদ হোসেন। তিনি বাটা সিগনালের কাছের একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষের সময় তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।