নানিয়ারচরে ইয়াবাসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

রাঙ্গামাটির নানিয়ারচর জোনের খাইয়াছড়া প্রাক্তন পুলিশ ক্যাম্প এলাকা থেকে ইয়াবাসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফকার তিন মাদক কারবারি হলো রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার হাসপাতাল গ্রামের সুমন (৩২), একই উপজেলার কাউন্সিল পাড়া গ্রামের জতন খীসা (২৬) ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাফরাবাদ গ্রামের মো. আব্দুর রহিমকে (৩৮)। 

মঙ্গলবার (১৯ এপ্রিল) নানিয়ারচর জোনের খাইয়াছড়া প্রাক্তন পুলিশ ক্যাম্প এলাকায় দুই মাদক কারবারি ইয়াবা বিক্রি করতে আসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে নানিয়ারচর সেনা জোনের একটি বিশেষ টহল দল ওই স্থানে অবস্থান নেয়। পরে ঘটনাস্থল থেকে তারা দুই মাদক কারবারিকে ৪৩০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার।

উদ্ধার করা ইয়াবা। ছবি : আইএসপিআর

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেওয়া তথ্য মতে মাদক দ্রব্যের মুল যোগানদাতা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাফরাবাদ গ্রামের মো. আব্দুর রহিমকে (৩৮) নানিয়ারচর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

এই অভিযান পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।