চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জে এম আর হাইস্কুলের সামনে মঙ্গলবার (১৯ এপ্রিল) ছাত্রীদের উত্ত্যক্তের সময় ১৪ জনকে আটক করা হয়েছে।
এ সময় বখাটেদের মারপিটে স্কুলের দুই শিক্ষার্থী আহত হয়। তারা হলো চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মনির হোসেন (১৬) ও আরিফ হোসেন (১৬)। আটক বখাটেদের চাটমোহর থানায় সোপর্দ করা হয়েছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, আটককৃতদের অধিকাংশই আন্ডারএজ। তাদের সংশোধন করার জন্য সংশোধনাগারে কিংবা অভিভাবকদের জিম্মায় দেওয়া যেতে পারে। তার পরও অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।