ঢাবির জহুরুল হক হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক রহিম

ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. আবদুর রহিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। 

জহুরুল হক হলের সদ্য সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক বদরুজ্জামান ভূইয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় পদটি শূণ্য হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এ পদে নিয়োগ দেন। 

জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. আবদুর রহিমকে ৩ বছরের জন্য এই নিয়োগ প্রদান করেন।