ইউরোপের তিনটি দেশের আরও ৩১ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। ইউক্রেনে তাদের সামরিক অভিযান চালানোকে কেন্দ্র ইউরোপের দেশগুলোর গৃহীত ব্যবস্থার পাল্টা জবাবে মস্কো এমন পদক্ষেপ গ্রহণ করলো। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নেদারল্যান্ডের ১৫ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তাদেরকে মস্কো ছেড়ে চলে যেতে দুই সপ্তাহ সময় বেধে দিয়েছে।
গত মাসে রাশিয়ার ২১ কূটনীতিককে বেলজিয়ামের বহিষ্কারের সিদ্ধান্তে দেশটির দূতাবাসের স্টাফদের মস্কো একই সময়সীমা বেধে দিয়েছে। বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় এএফপি’কে বলেছে, ১২ কূটনীতিক এ পদক্ষেপের লক্ষ্য।
এদিকে অস্ট্রিয়ার চার কূটনীতিককে দেশ ত্যাগে রবিবার পর্যন্ত সময় দিয়েছে মস্কো। আর এর মধ্যদিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তুলনামূলকভাবে নিরপেক্ষ অবস্থানে থাকা এ দেশের সাথে সম্পর্ক অবনতির ঘটনা ঘটলো।