শোক সংবাদ

আতাউর রহমান বাবু

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের সাবেক সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান বাবু (৬১) গতকাল রবিবার বিকাল চারটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার বড় ছেলে ডেইলি অবজারভারের ফটো সাংবাদিক জীবন আমীর জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য। গতকাল বাদ এশা নামাজে জানাজা শেষে আতাউর রহমান বাবুকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের উত্তর ডেলপাড়ার স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী এক বিবৃতিতে আতাউর রহমান বাবুর মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন।

সৈয়দ সাকিল

কক্সবাজারের তরুণ সাংবাদিক সৈয়দ মো. সাকিল (৩৯) গত রবিবার ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি সন্তানসম্ভবা স্ত্রীসহ এক মেয়ে রেখে গেছেন। বাদ মাগরিব নুরপাড়া উমিদিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে সাকিলকে গোলদিঘীর পাড় বড় কবরস্থানে দাফন করা হয়েছে। কক্সবাজারের কর্মরত সাংবাদিকরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তার আত্মার মাগফিরাত কামনা করেন।