বর্তমান সময়ে ফেসবুক কিংবা ইন্সটাগ্রামে সক্রিয় কিন্তু কখনো রাকিন আবসারের ভিডিও দেখেননি এমন মানুষ সম্ভবত খুব কমই পাওয়া যাবে। মিস্টার আবসার নামে পরিচিত পেইজটিতে বিভিন্ন চরিত্রে রাকিনকে দেখা যায় হাস্যরসাত্মক নানা ভিডিওতে।
রাকিনের সঙ্গে আলাপে জানা গেল, সহজাতভাবেই তার মধ্যে কমেডি ব্যাপারটা রয়েছে। কিন্তু কমেডি ছাড়াও নিজের মধ্যে আরো প্রতিভা আছে বলেই তার বিশ্বাস। সেজন্য শুধু কমেডিয়ান হিসেবে নয় বরং একজন এন্টারটেইনার ও ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দিতে তিনি স্বচ্ছন্দ।
বর্তমানে কমেডির পাশাপাশি বিভিন্ন লাইফস্টাইল ভ্লগ তৈরি করা শুরু করেছেন তিনি। তার ভিডিও তৈরির প্রক্রিয়াটা ঠিক কেমন এ প্রশ্নে তিনি জানান, স্ক্রিপ্ট লিখতে তিনি তেমন অভ্যস্ত নন। বেশিরভাগ ভিডিওতেই তিনি ইম্প্রভ অভিনয় করে থাকেন। কন্টেন্ট ডেভেলপ করতে বেশি সময় নেন না তিনি। সাধারণত দুই থেকে চারদিনের মধ্যেই একেকটা ভিডিও এর কাজ শেষ করেন।
প্রথমে ভাইন থেকে ইউটিউব, এবং শেষে ফেসবুকে থিতু হয়েছেন রাকিন। কমেডি ছাড়াও রাকিনের আগ্রহের জায়গা হলো অভিনয়। ভালো গল্প আর পরিচালকের সাথে সুযোগ পেলে ভবিষ্যতে রাকিন চান নাটক বা সিনেমায় অভিনয় করতে। তিনি বলেন, আমি তেমন পরিকল্পনায় বিশ্বাসী নই। পরিস্থিতি যেখানে নিয়ে যাবে, সেখানেই ভালোভাবে কাজ করতে চাই।
ভবিষ্যতে নাটক বা সিনেমায় অভিনয় করার ইচ্ছা রয়েছে রাকিন আবসারের। এ ব্যাপারে তিনি বলেন, অভিনয় দিয়েই আমি আমার মেধা কে আবিষ্কার করেছি। আমি অভিনয়ের ব্যাপারে খুবই আগ্রহী। অভিনয় হচ্ছে এমন একটা ব্যাপার যেটা আমি খুব উপভোগ করি। ভালো গল্পে সবসময় কাজ করতে চাই আমি। আশা করি ভবিষ্যতে এই সুযোগ হবে।
রাকিনের প্রিয় কমেডিয়ান আন্তর্জাতিকভাবে বিখ্যাত লাইজা কোশি। লাইজার সাথে নিজের সেন্স অফ হিউমারের মিল খুঁজে পান তিনি। নতুনদের জন্য তার তার পরামর্শ হল ভিউস এর জন্য কন্টেন্ট তৈরি না করে নিজের জন্য করা আর নিজেকে সম্মান করা। ভিউস ধীরে ধীরে বাড়বে কিন্তু শুধু ভিউস এর জন্য এই জগতে না আসাই ভালো।
একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হলেও তিনি মনে করেন বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন বা যেকোনো মিডিয়াভিত্তিক কাজে নিজেকে জড়াতে চাওয়া এখনও বিপজ্জনক। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন মিডিয়ার অস্থিরতা এবং দর্শকের রুচিশীলতাকে।তার মনে এখনও বাংলাদেশের মিডিয়া জগৎ এই পর্যায়ে যায়নি যে যেকেউ খুব সহজেই কাজ করে নিজের অবস্থান তৈরি করতে পারেন।তবে নতুনদের জন্য আবার বলেছেন আশার বাণীও।তিনি মনে করেন কেউ যদি নিজের কাজের উপর ভরসা করেন,শুধু সস্তা জনপ্রিয়তার আশায় কাজ না করেন এবং সৃজনশীল কাজ করেন তবে নিজের পোক্ত অবস্থান তৈরি করে নিতে পারেন যে কেউ।এছাড়াও বলেন নিজের কাজ ও নিজের প্রতি সম্মান থাকাটা অত্যন্ত জরুরি।তবে শুরুর দিকে ভিউ কম আসবে এবং কাজের পিছনে লেগে থাকার মানসিকতা থাকতে হবে।
একজন দর্শকের দৃষ্টিকোণ থেকে নিজেকে রাকিন বিচার করেন একজন সম্ভাবনাময় ডিজিটাল ক্রিয়েটর হিসেবে। আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেন, আশা করি আমার দর্শক আমাকে যথেষ্ট মানসম্পন্ন একজন নির্মাতাই মনে করে।" তার মত, সামাজিক আর সাংস্কৃতিক নানা বিধিনিষেধ কম থাকলে তিনি আরো ভালো করতে পারতেন।
নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর এবং কমেডিয়ান হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করার কথা ভাবছেন তাদের উদ্দ্যেশ্যে রাকিন আবসার সবসময় নিজেকে সম্মান করা এবং নিজের কাজের প্রতি সম্মান রাখার উপদেশ দিয়েছেন। এব্যাপারে তিনি বলেন, কমেডি হোক কিংবা অন্য যে কোনো কাজ, কাজের ক্ষেত্রে সর্বদাই কাজ নিজের জন্য করা উচিত। ভিউজ কিংবা পরিচিতি লাভের উদ্দ্যেশে এই ক্যারিয়ার শুরু না করাটাই ভালো। নিজের আগ্রহ এবং ইচ্ছা কে প্রাধান্য দিয়ে কাজ করতে থাকলে একসময় সফলতা আসবেই।