ডোমারে শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

ডোমারে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় মো. রাশেদ (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ এপ্রিল) ভোররাতে মৌজা গোমনাতি এলাকায় রাশেদের বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাশেদ উপজেলার দক্ষিণ গোমনাতি পূর্ব চেয়ারম্যান পাড়ার মো. মোস্তফার ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল বাড়িতে খেলছিল শিশুটি। প্রতিবেশী রাশেদ একা পেয়ে তাকে ঘরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। মঙ্গলবার রাতে শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেন। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারের পর রাশেদকে আদালতে পাঠানো হয়েছে।