নিউ মার্কেটে সংঘর্ষ: মামলা করেছেন নাহিদের বাবা

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের দোকানকর্মীদের সংঘর্ষে নিহত কুরিয়ারকর্মী নাহিদের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় নিউ মার্কেট থানায় মামলাটি করা হয়। রাতে নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার শরীফ মুহাম্মদ তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলাটি দায়ের হয়েছে। তবে, সংখ্যা উল্লেখ করা হয়নি। আমরা মামলাটি তদন্ত করে দেখছি।

নাহিদ এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। কামরাঙ্গীরচরের রনি মার্কেটের পাশে দেওয়ানবাড়িতে ভাড়া বাসায় থাকতেন তিনি।