আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন বাতিল

আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন বাতিল করা হয়েছে। আগামী ৪ জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর আবেদন বাতিল করে দেশটির সাংবিধানিক পরিষদ নির্বাচন বাতিলের ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে পরিষদ এই তথ্য জানিয়েছে। তবে আবেদন বাতিলের কারণ এবং প্রার্থীদের নামও প্রকাশ করা হয়নি। নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আবদেলকাদের বেনসালাহকে আহ্বান জানিয়েছে পরিষদ। গত ২৫ মের সময়সীমার মধ্যে আবেদন জমা দেয় দুই প্রার্থী। -নিউ ইয়র্ক টাইমস