ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ হচ্ছে ইউক্রেনের জন্য একটি ‘অগ্রাধিকার’। বুধবার (২০ এপ্রিল) ইইউ প্রধান চার্লস মিশেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
জেলেনস্কি বলেন, ‘ইইউ’তে আমাদের ভবিষ্যত সদস্যপদের ব্যাপারে এটি হচ্ছে আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের জনগণের শক্তির জন্য একটি অগ্রাধিকার। আর তারা রাশিয়ার আগ্রাসনকারীদের বিরুদ্ধে লড়াই করে আমাদের দেশকে রক্ষা করতে প্রস্তুত রয়েছে। এমন কি অস্ত্র ছাড়াই তারা এটি করার ব্যাপারে প্রস্তুত।’