জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ভাইবোনকে গ্রেফতার করেছে। এ সময় আরো এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। গতকাল রবিবার সকালে বন্দর উপজেলার পিচ কামতালস্থ নন্দিবাড়ী মোড় থেকে এদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা করেছে। থানা সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল জলিল মাতুব্বর গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার পিচ কামতাল এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ নন্দিবাড়ী মোড় এলাকা থেকে ৫শ পিস ইয়াবাসহ একই এলাকার ফজলুল হকের ছেলে ইয়াবা ব্যবসায়ী রুবেল (২৮) ও তার পালিত বোন জহুরা বেগমকে (২০) গ্রেফতার করে। ওই সময় লাঙ্গলবন্ধ এলাকার অপর মাদক ব্যবসায়ী মাহফুজ (১৯) ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। তাদের আদালতে পাঠিয়েছে ডিবি পুিলিশ।