দুই দিনের রাষ্ট্রীয় সফরে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সফরের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এলাকা গুজরাটে গিয়েছেন তিনি। সেখানে তাকে জমকালোভাবে বরণ করে নেওয়া হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বড় আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বরিস জনসন। আজ শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘জমকালোভাবে স্বাগত জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণকে ধন্যবাদ জানাই।’
‘এখানে পৌঁছানোর পর থেকে নিজের ভেতর আমি শচিন টেন্ডুলকারের মতো অনুভূতি পাচ্ছি। সব জায়গায় বিলবোর্ড দেখে নিজেকে অমিতাভ বচ্চনও মনে হচ্ছে,’ যোগ করেন তিনি।
I was honoured to follow in the footsteps of millions in visiting the Gandhi Ashram in Ahmedabad today.
— Boris Johnson (@BorisJohnson) April 21, 2022
As the world faces renewed conflict, Mahatma Gandhi’s teachings remind us of the power of peace in changing the course of history. pic.twitter.com/c8cnZM0taR