ফরিদপুর জেলা পুলিশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২২ এপ্রিল) পুলিশ সুপার কার্যালয়ের ৫ম তলার হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। 

পুলিশ সুপার মো. আলীমুজ্জামানের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর ১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান, ফরিদপুর ১ আসনের বর্তমান সাংসদ মনজুর হোসেন বুলবুল, সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম, সংসদ উপনেতার ছেলে ও রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা, জেলা প্রশাসক অতুল সরকার, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সহ সভাপতি শামিম হক, ফরিদপুর পৌর মেয়র অমিতাব বোস, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নূর মোহাম্মাদ মোল্যা। এছাড়াও ইফতারে ফরিদপুরের সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে বিকেল ৫ টার দিকে অনুষ্ঠান স্থলে উপস্থিত হন এমপি নিক্সন চৌধুরী। তিনি এসময় জেলা পুলিশের কর্মকর্তাগনসহ আগত অতিথিবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

ইফতারের আগে বাংলাদেশ তথা বিশে^র শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু ও তার নিহত পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনা করা হয়।