পুতিন ও জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাত করবেন। ইউক্রেন যুদ্ধের ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করতে মস্কো সফরের পর তিনি কিয়েভ যাবেন। শুক্রবার জাতিসংঘ একথা জানায়। খবর এএফপি’র।  

জাতিসংঘের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গুতেরেস দুই দিনের মস্কো সফরের পর বৃহস্পতিবার জেলানস্কি ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন।

পুতিন মঙ্গলবার গুতেরেসের সঙ্গে সাক্ষাত করবেন এমন খবর নিশ্চিত করেছে ক্রেমলিন।

জাতিসংঘ ফের উদ্যোগ গ্রহণের প্রচেষ্টায় গুতেরেস সরাসরি সাক্ষাত করার ব্যাপারে এ দুই প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়ে এ সপ্তাহে চিঠি পাঠান।

এই যুদ্ধের কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা আংশিকভাবে বিভক্ত হয়ে পড়েছে। এ পরিষদের সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, চীন ও রাশিয়া।

চীন রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানাতে অস্বীকৃতি জানায়। তারা বলছে, এটি মস্কোকে দুর্বল করার পশ্চিমা প্রচেষ্টার অংশ। এক্ষেত্রে রাশিয়া হচ্ছে ভূক্তভুগি দেশ।

মুখপাত্র স্টিফান দুজারিক এ সপ্তাহে বলেন, ‘সবচেয়ে বড় এই সংকটের সময়ে তিনি ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে জরুরি বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে তিনি আলোচনা করবেন।’

গুতেরেস যুদ্ধ শুরুর পর জেলানস্কির সঙ্গে তেমন যোগাযোগই করেননি। কেবলমাত্র ২৬ মার্চ তিনি একবার ইউক্রেন প্রেসিডেন্টকে  টেলিফোন করেন।

এ আগ্রাসন জাতিসংঘ সনদেও লঙ্ঘন জাতিসংঘ মহাসচিব এমন কথা বলার পর থেকে পুতিন গুতেরেসের ফোন কল ধরেননি বা তার সঙ্গে তিনি কোনো যোগাযোগ করেননি।