পিরোজপুরের কাউখালী সন্ধ্যা নদী থেকে সুনিল শীল (৪৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কুমিয়ান গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে। সুনীল পূর্ব আমরাজুড়ি গ্রামের সুধীর শীলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সুনিল প্রতিদিনের মতো সকাল ৭টার দিকে বাড়ির পাশ্ববর্তী সন্ধ্যা নদীতে জাল নিয়ে মাছ ধরতে যায়। সকালে সাড়ে ৭টার দিকে কুমিয়ান এলাকায় তার নৌকা অন্য একটি বাধা জালে আটকে যায়। এ সময় সুনিল তার নৌকায় বসে বাধা জাল থেকে মুক্ত করার সময় নৌকা থেকে পড়ে গিয়ে বাধা জালে আটকে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় আশ পাশের লোকজন এসে নদী থেকে তার লাশ উদ্ধার করে।
আরো পড়ুন : বাংলাদেশের জয় নিয়ে ভারতীয় মিডিয়ার কটুক্তি
স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি