রাজধানীর জোদপুরের কাছে একটি সড়ক দুর্ঘটনায় বিশ্বখ্যাত লোকনৃত্য শিল্পী রানী হরিশসহ চার জন নৃত্যশিল্পী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন।এনডিটিভি।
রবিবার সকালে জোহরপুরের একটি হাইওয়েতে কপর্দদা গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। এ সময় শিল্পীরা জেসলেমার থেকে আজমিরের দিকে যাচ্ছিল।
বিলারা থানার এসএইচও সিতারাম খোজা জানান, তাদের গাড়িটি একটি পার্ক করা ট্রাকের মধ্যে ঢুকে পড়ে। পরে গাড়ি থেকে হরিশ, রবীন্দ্র, ভীখে খান ও লতিফ খানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় । এতে আরও পাঁচজন আহত হয়।
আরও পড়ুনঃ রেস্টুরেন্টে বুয়ার কাজ করেন যে মার্কিন সাংসদ
তিনি জানান, তাদের পরিবারের সদস্যরা এসেছে। প্রাথমিক তদন্তে জানা যায় যে, হরিশ দলের সাথে একটি ইভেন্টের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।
ইত্তেফাক/টিএস