দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আকাশের এক কোণে বাঁকা চাঁদের হাসি এনে দেয় খুশির জোয়ার। আনন্দ-উৎসবে ভরে যায় সকলের মন! এই উৎসবে সবাই পরিবার ও বন্ধুদের সঙ্গে একত্রে কাটাতে চায়।
পবিত্র এই ঈদের খুশিকে রঙিন ও আরো আলোকোজ্জল করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট তার অতিথিদের জন্য নানা আনন্দ অফারের আয়োজন করেছে, যা চলবে টানা এক সপ্তাহ জুড়ে।
ঈদ উদযাপনের এই আয়োজনে থাকছে ঢাকা রিজেন্সি-র জনপ্রিয় রেস্টুরেন্ট গ্রান্ডিওস-এ আকর্ষণীয় মূল্যে চমকপ্রদ অফারসহ ব্যুফে ডিনার উপভোগ করার সুযোগ!!! এছাড়াও আছে রুম প্যাকেজে ব্যুফে ব্রেকফাস্ট , সেট লাঞ্চ এবং ব্যুফে ডিনারসহ আকর্ষণীয় অফার মাত্র ১২১২১ টাকায়।
রুম ও ব্যুফে ডিনার ছাড়াও ঢাকা রিজেন্সি দিচ্ছে জুভেনেক্স স্পা-তে ২০% ডিসকাউন্ট, পিজ্জা ও বার্গার-এ ৫০% ডিসকাউন্ট , সেলুন-এ (হেয়ার কাট, ফেসিয়াল ইত্যাদিতে) ২০% ডিসকাউন্ট, হেলথ ক্লাবে ৪০% ডিসকাউন্ট এবং ডেসার্ট (কেক এবং মিষ্টি) আইটেম-এ ১৫% ডিসকাউন্ট!! লয়াল্টি প্রোগ্রাম ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বাররা বিভিন্ন আউটলেট-এ অফারের ক্ষেত্রে পাবেন অগ্রাধিকার।