ভারতে তাকে বলা হয় টিভি সিরিজ কুইন। স্বাক্ষী তানওয়ারকে বাঙালি গৃহিনীরা চেনেননা এরকম ঘটনা খুব কম। টিভি সিরিজের বাইরে ফিল্মেও নজর কেড়েছেন এই শক্তিমান অভিনেত্রী।
তবে সম্প্রতি অন্য সব আলোচনা ম্লান করে দিয়েছে স্বাক্ষীর দুর্দান্ত অভিনয়। এত এত দক্ষিণী সুপার হিট ছবির সাথে টেক্কা দিয়ে ওটিটি প্লাটফর্মে ট্রেন্ডিংয়ে উঠে এসেছে স্বাক্ষী তানওয়ার এর ‘মাই’ সিরিজটি।
সিরিজে একমাত্র কন্যার হত্যার ভিন্নরকম প্রতিশোধের গল্প ‘মাই’ সিরিজটি। তাই টিভি সিরিজ, চলচ্চিত্রে আমির খানসহ একাধিক সুপারস্টারের সাথে ক্যামিওর পর ওটিটিতে নিজের জাত চেনালেন এই অভিনেত্রী।
স্বাক্ষী তানওয়ার বলেন, ‘আমাদের দেশে তো গল্পের অভাব নেই। এই গল্পটা ভিন্নরকম মনে হলো বলে করলাম। এতটা দর্শক সাড়া ফেলবে বুঝিনি। বিশেষ করে বাজারে যখন দক্ষিণী ছবির জোয়ার চলছে। তখন নেটফ্লিক্সের এই সিরিজটি কেউ দেখবে কী না এরকম সন্দেহ হচ্ছিল। কিন্তু বাড়ি থেকে বাইরে বেরিয়ে বুঝলাম, অনেকেই সিরিজটির দ্বিতীয় সিজন কবে আসবে সেই প্রশ্ন করছেন। আমার কাছে বিষয়টা খুবই আনন্দের। ওটিটি প্লাটফর্ম নিয়ে অনেকের এলার্জি থাকলেও বরাবরই আমি এখনে কাজ করতে আগ্রহী। তাই ভাল গল্প পেলে অবশ্যই নিয়মিত কাজ করবো।