মুলাদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুলাদী সদর ইউনিয়নের দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
মৃতরা হলো—দক্ষিণ চরডাকাতিয়া গ্রামের মো. সুমন খানের ছেলে আরিয়ান খান (দুই বছর ছয় মাস) এবং মো. জব্বার খানের মেয়ে সারিকা (দুই বছর চার মাস)। তারা দুই জন চাচাতো ভাইবোন। শিশু দুটি বাড়ির সামনে খেলতে গিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মুলাদী হাসপাতালের চিকিৎসক তানজিলা সুখী বলেন, পানিতে ডোবার কিছুক্ষণের মধ্যেই আরিয়ান ও সারিকার মৃত্যু হয়েছে।
মুলাদী থানার ওসি এস এম মাকসুদুর রহমান বলেন, শিশুদের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।