সুনামগঞ্জে ইফতারির দোকান মনিটরিংয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

সুনামগঞ্জে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় ইফতার তৈরি ও বিক্রয় কার্যক্রম মনিটরিং করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রমজানে নিরাপদ ইফতার বিষয়ক উদ্বুদ্ধকরণ সপ্তাহ উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড, কালীবাড়ি পয়েন্ট, আলফাত স্কয়ার পয়েন্ট, ডিএস রোড সহ বিভিন্ন পয়েন্টের ইফতারির দোকান পরিদর্শন করেন খাদ্য কর্মকর্তারা। এসময় বিক্রেতার মধ্যে হেড ক্যাপ, হ্যান্ড গ্লাভস ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন বলেন, নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও এর বিভিন্ন বিধি ও প্রবিধিসমুহ সম্পর্কে সকলকে ভালো করে জানতে ও বুঝতে হবে। জনগণকে নিরাপদ খাদ্য সরবরাহে ব্যবসায়ীদের আরও সচেতন হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ড্রাগ সুপার মো. সিরাজ উদ্দিন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর  মো. শহিদুল্লাহ, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমা জাহান প্রমুখ।