জজ : তুমি বলতে চাও যে তুমি সাত দিন উপোস ছিলে বলে বাধ্য হয়ে এই খাবারের দোকানে চুরি করেছ?
আসামি : জি জনাব।
জজ : আশ্চর্য! তা হলে তুমি খাবার না নিয়ে দোকানের ক্যাশ ভাঙলে কেন?
আসামি : পরের দোকানে খাবার খেয়ে পয়সা দেব না এমন ছোটলোক আমি নই জনাব।
জনৈকা নারীবাদী এক বৈকালিক চা চক্রে বলছিলেন—যেসব মেয়ে ছেলেদের অনুকরণের চেষ্টা করে তাদের দেখতে একদম ছাগলের মতো লাগে এবং যেহেতু তাদের ছাগলের মতো লাগে, তার মানে আমরা বলতে পারি যে তারা সাফল্যের সঙ্গেই ছেলেদের অনুকরণ করতে পেরে থাকে!