সোমবার মেজর জেনারেল অব. আবদুল মান্নান সিদ্দিকীর ২২ তম মৃত্যুবার্ষিকী

আগামী (২ মে) সোমবার মেজর জেনারেল (অব.) আব্দুল মান্নান সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকী। ২০০০ সালের এইদিনে তিনি মৃত্যুবরণ করেন। 

আব্দুল মান্নান সিদ্দিকী বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স এবং কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন। পরে তিনি বাংলাদেশ সরকারের পূর্ত ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুদিবস উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয়েছে। 

মান্নান সিদ্দিকী ১৯৮২-৮৩ সালে পূর্তমন্ত্রী থাকাকালে কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কার ও সম্প্রসারণ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ আধুনিকায়ন ও জাতীয় স্মৃতিসৌধের কাজ সম্পন্ন করেছিলেন। চাকরি শেষে তিনি ফিনিক্স ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।