ধারাবাহিক

‘নো অজুহাত’

ঈদের ৭ দিন

চ্যানেল: একুশে টিভি

সময় :সন্ধ্যা ৭টা ২০ মিনিট

জাহিদ হাসানের হাস্যরসাত্মক ধারাবাহিক নাটক ‘নো অজুহাত’।

পবিত্র ঈদুল ফিতরে একুশে টেলিভিশনের ৭ দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ৭ পর্বের এই বিশেষ ঈদ ধারাবাহিক নাটকটি। হাস্যরসাত্মক ধারাবাহিক নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, সাজু খাদেম, জামিল, নাবিলা, শামিমা নাজনীন, রুনা খান, মনিরা মিঠুসহ অনেকে। ধারাবাহিক নাটকটি ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একুশে টিভিতে প্রচার হবে।