জাহিদ হাসানের নাটক ‘তুমি আমাকে ভাইরাল করে দাও’ 

দীপ্ত টিভিতে ঈদের পরদিন রাত ১০টায় প্রচার হবে নাটক ‘তুমি আমাকে ভাইরাল করে দাও’। জাকির হোসেন উজ্জ্বলের রচনা এবং আবদুল্লাহ আকাশের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নাবিলা ইসলামসহ অনেকে। 

নাটকটির গল্পে নির্মাতা তুলে ধরেছেন, আবির ওর স্ত্রী রাইমাকে নিয়ে ভীষণ বিপদে আছে। রাইমা প্রাণ-পণে চাইছে ভাইরাল হতে। কিন্তু পারছে না। অন্যদিকে তার বান্ধবী শান্তা রীতিমতো ভাইরাল। তার ছবিতে হাজার হাজার লাইক-কমেন্ট পড়ে। তাকে দেখলে রাস্তায় মানুষজন সেলফি তুলতে ছুটে আসে। মার্কেটে গেলে দোকানদাররা ফ্রি ড্রেস দিয়ে দেয়। 

এই নিয়ে দুই বান্ধবীর কথা হলে শান্তা রাইমাকে তাচ্ছিল্য করে কথা বলে। রাইমার মাথায় জিদ চেপে বসে। যে করেই হোক তাকে ভাইরাল হতে হবে। আবিরের কাছে বায়না ধরে বলে, ‘তুমি আমাকে ভাইরাল করে দাও’।