চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায় 

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ রবিবার (১ মে)। এ দিন সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার (৩০ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

রবিবার বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হয়ে মঙ্গলবার ঈদ উদযাপিত হবে।