মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ২৮

রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২ মে) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখা গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (১ মে) সকাল ছয়টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা দায়ের করা হয়েছে।

তাদের কাছ থেকে ৫৬৩০ পিস ইয়াবা, ৩ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১৭ গ্রাম ১১ পুরিয়া হেরোইন ও ১১২৮ ক্যান বিয়ার জব্দ করা হয়।