ড্রোন হামলায় রাশিয়ার দুই জাহাজ ধ্বংস, দাবি ইউক্রেনের 

কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় রাশিয়ার দুইটি টহল জাহাজ ধ্বংস হয়েছে। ইউক্রেনের সামরিক প্রধান এই দাবি করেছেন। সোমবার (২ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি বলেন, 'আজ ভোরে 'জিমিনি' দ্বীপের কাছে দুটি রাশিয়ান র‍্যাপ্টর-শ্রেণীর নৌকা ধ্বংস করা হয়েছে।' 

এই নিয়ে দেশটির সামরিক বাহিনী ড্রোন ফুটেজ প্রকাশ করেছে। ফুটেজে দেখা যায়, দুটি জাহাজকে কৃষ্ণ সাগরে টহল দেওয়ার সময় আকাশ থেকে ক্ষেপণাস্ত্র দ্বারা লক্ষ্যবস্তু করা হচ্ছে।  তবে এই ড্রোন ফুটেছের সত্যতা যাচাই করা হয়নি বলে বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে। 

তবে ইউক্রেনের এই দাবি নিয়ে মস্কোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপর আজ পর্যন্ত টানা ৬৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।