পাকিস্তানের অর্থনীতির দীর্ঘস্থায়ী কাঠামোগত দুর্বলতা, প্রাণঘাতী করোনা মহামারী এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বৈশ্বিক চ্যালেঞ্জের কারণে আরও বাড়ছে। এতে করে দেশটিতে বিনিয়োগকারীদের দূরে সরিয়ে দিচ্ছে। এক মিডিয়া রিপোর্টের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সাম্প্রতিক 'পাকিস্তান ডেভেলপমেন্ট আপডেট'-এ, বিশ্বব্যাংক পাকিস্তানের অর্থনীতির কাঠামোগত দুর্বলতা তুলে ধরেছে। যার মধ্যে রয়েছে কম বিনিয়োগ, কম রপ্তানি এবং নিম্ন উৎপাদনশীলতা বৃদ্ধির চক্র। এছাড়া উচ্চ অভ্যন্তরীণ চাহিদার চাপ এবং বিশ্বব্যাপী পণ্যের দাম বৃদ্ধির ফলে দেশটিতে দুই অঙ্কের মুদ্রাস্ফীতি হবে। ইসলাম খবরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এরমধ্যে অদূর ভবিষ্যতে পাকিস্তানে প্রবৃদ্ধির গতি বাড়বে বলে আশা করা হচ্ছে না। কারণ আমদানি বিলের একটি তীক্ষ্ণ বৃদ্ধি পাকিস্তানি রুপির ওপরও বিরূপ প্রভাব ফেলবে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে এই নিম্ন প্রবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেশটির আর্থিক খাতের অপ্রতুলতাকে উল্লেখ করা হয়েছে।