ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক ও ট্রাকের হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার ( ৫ মে) সকাল সাড়ে ৭ টার দিকে দাশুড়িয়া-কুষ্টিয়া হাইওয়ের মুন্নারমোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলটি রাস্তার ওপর ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। পাকশী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আশিষ স্যান্নাল ঘটনা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মোটর সাইকেল চালক মেহেদী হাসান বিজয় (২০) এবং ট্রাকের হেলপার। তার পরিচয় জানা যায় নি।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, সকালে মোটর সাইকেল ও ট্রাক দাশড়িয়ার দিকে যাচ্ছিল। মোটর সাইকেল চালক  ট্রাকটিকে ওভারটেক করার সময় ট্রাকের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে। ট্রাকটি সাইট করতে গিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। গাছের ধাক্কায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু হয়। তবে মোটর সাইকেল আরোহী নিহত বিজয়ের ছোট ভাই জনি সুস্থ রয়েছে। ট্রাক চালক পলাতক বলে জানা গেছে।