ভাণ্ডারিয়ায় শিশু সুরক্ষা বিষয়ক সভা

ভাণ্ডারিয়া প্রেসক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন ভাণ্ডারিয়া এপির সহযোগিতায় ‘শিশু সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় ও আলোচনা সভা গতকাল সোমবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম। প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী ফজলুর রহমানের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, থানা অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ফায়জুর রশিদ খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সরওয়ার জোমাদ্দার, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার জনকল ডি রোজারিও, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. রিয়াজ মাহমুদ মিঠু, ওয়ার্ল্ড ভিশন এপি প্রোগ্রাম অফিসার মানিক হালদার, শিউলি কষ্ট্রা, আগষ্টিম সরকার, শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তা স্বপন ফলিয়া প্রমুখ। বক্তারা শিশুদের সুরক্ষা কাজ করার আহবান জানানোসহ নির্যাতিত শিশুদের পাশে দাঁড়ানোর আহবান জানান।