আগৈলঝাড়ায় দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

আগৈলঝাড়ায় চেক প্রতারণা মামলার দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি আক্তার হোসেন বেপারীকে রবিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, আগৈলঝাড়া এনজিও ব্র্যাকের সিআর ৪২/১৮ চেক প্রতারণা মামলার দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার বাকাল গ্রামের মৃত রাজে আলী বেপারীর ছেলে আক্তার হোসেন বেপারীকে রবিবার রাতে বাকাল গ্রামের নিজ বাড়ি থেকে এএসআই জাহিদুর রহমান গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আক্তারকে বরিশালের একটি আদালত চেক প্রতারণা মামলায় ছয় মাসের কারাদণ্ড ও চেকের সমপরিমাণ ২,৮৯,৭৪৩ টাকা জরিমানা পরিশোধের রায় প্রদান করেন। রায় ঘোষণার দিন থেকেই আক্তার পলাতক ছিল। আক্তার অপর সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

অপরদিকে একই রাতে উপজেলার নিমারপাড় গ্রামে পুত্রবধূ মুক্তা বেগমকে নির্যাতনের ঘটনায় তার দায়ের করা নারী নির্যাতন মামলায় অভিযুক্ত শ্বশুর মো.আব্দুল মালেক মিয়াকে গ্রেফতার করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাসিরউদ্দিন। সোমবার সকালে গ্রেফতারকৃত আক্তারকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ও আ. মালেক মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।