বরিশালে শিশু সদনে ঈদ-পোশাক বিতরণ

বরিশালে শিশু সদনে ঈদ পোশাক বিতরণ করেছেন সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গতকাল সোমবার বেলা ১২টায় পৃথকভাবে এই পোশাক বিতরণ করা হয়। নগরীর সরকারি শিশু পরিবার বালিকা উত্তর ও দক্ষিণ, শিশু পরিবার বালক, সরকারি দৃষ্টি প্রতিবন্ধি বিদ্যালয়, মহিলা ও শিশু কিশোর হেফাজতকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে মেয়রের ব্যক্তিগত উদ্যেগে ৩৯১ জনের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়। এ ছাড়াও শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রে ১৮০ জনের মধ্যে ঈদ পোশাক বিতরণ করেন মেয়র সাদিক আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পিরচালক আল মামুন তালুকদার।