ফুলবাড়ীতে ফেনসিডিলসহ গ্রেফতার ১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ এক মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৯৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক চোরাকারবারীকে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মাদক চোরাকারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে 

সোমবার (৯ মে) সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৯ দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই পলাশ চন্দ্র রায় ও এসআই আবুবক্কর সিদ্দিকের নেতৃত্ব একদল পুলিশ সদস্য ওই মাদক চোরাকারবারীর বাড়িতে অভিযান চালিয়ে ২৯৮ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক চোরাকারবারীর নাম নুর আলম (৩২)। তিনি ফুলবাড়ী উপজেলার সীমান্তঘেষা কাশিপুর ইউনিয়নের শ্যামপুর নামাটারী এলাকার সাহের আলীর ছেলে। 

এ ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক চোরাকারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।